ফিলিস্তিন ইনফরমেশন সেন্টারের বরাতে মেহের বার্তা সংস্থা জানায়, ডিজিটাল যুগে তথ্যের অবাধ প্রবাহের কারণে গাজা উপত্যকার সাম্প্রতিক নৃশংসতা আড়াল করা বা অস্বীকার করা রাজনীতিবিদ ও প্রচলিত গণমাধ্যমের জন্য আগের মতো সহজ নেই।
নিবন্ধে স্টেফানি চিজ উল্লেখ করেন, ফিলিস্তিনের প্রতি ক্রমবর্ধমান সমর্থন কোনো সাময়িক প্রবণতা কিংবা প্রান্তিক আন্দোলন নয়। বরং সমাজের বিভিন্ন শ্রেণি ও স্তরের মানুষের মধ্যে গড়ে ওঠা গভীর জনমতের প্রতিফলন।
লেখক এ প্রসঙ্গে সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত ব্যক্তিত্ব স্যালি রুনি ও ম্যাকলেমোরের উদাহরণ তুলে ধরেন। ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় তাঁদের বিভিন্ন পেশাগত ও সামাজিক বাধার মুখে পড়তে হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তাঁর মতে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো প্রভাবশালী দেশগুলোর সরকার ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের বিভিন্ন তকমা দিয়ে কোণঠাসা করার চেষ্টা করছে। এতে আন্দোলনটির ক্রমবর্ধমান শক্তি ও প্রভাব নিয়ে ক্ষমতাসীন মহলের উদ্বেগই প্রকাশ পাচ্ছে।
নিবন্ধের শেষাংশে স্টেফানি চিজ সতর্ক করে বলেন, গাজার ভয়াবহ নৃশংসতার ঘটনায় যারা নীরব থেকেছেন, ভবিষ্যৎ প্রজন্ম তাদের কাছে জবাবদিহি চাইবে। তাঁর মতে, রাজনৈতিক ও গণমাধ্যমের নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও ফিলিস্তিনের প্রতি বিশ্বব্যাপী সংহতি আরও বিস্তৃত হবে।
আপনার কমেন্ট